1. admin@progotinews24.com : admin :
May 12, 2026, 12:49 pm
শিরোনামঃ
কবিতাঃ  জামিন ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি  ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক

নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,

নিজস্ব প্রতিবেদক

 

” নতুন উদ্ভাবনী ভাবনায় উদ্ভাসিত হোক নতুনতারা ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, সন্ধ্যা ৬ টা, নতুনতারা ভবন খুলনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজনে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু ও ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব ও সুপ্রীতি সরকার । অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরদার আব্দুল আজিজ, মনিরুজ্জামান আকন, মোঃ রহমত আলী, সেবাব্রত সিংহ, শেখ গোলাম রাসুল খোকন, সিদ্ধার্থ সিংহ, ইরানি পারভীন ও অজিত সরকার প্রমূখ।

 

অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং এই মাসের মধ্যে কর্মসূচি সফল করার জন্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় এবং অনুষ্ঠানে নগদ অর্থ প্রদান করে কার্যক্রম শুভ সূচনা করেন সরদার আব্দুল আজিজ, স্মৃতি রেখা বিশ্বাস ও ইরানি পারভীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT