1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:34 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ প্রার্থনা

Reporter Name
  • Update Time : Thursday, January 1, 2026,

 

কলমেঃ সাইদা আক্তার কল্পনা

 

বছর শেষের প্রথম দিনে

দুহাত তুলে চাইবো মোরা রবের কাছে

সুস্থ যেন থাকি সবাই

এর চেয়ে বড় চাওয়া মোদের আর কি আছে!!

 

জগত জুড়ে যত অশুভ কিছু

সব যেনো চলে যায় বিগত বছরের পিছু পিছু!!

 

এ পৃথিবীতে যত কল্যাণের কিছু

যত মঙ্গল হয় সবার জন্য ! রঞ্জিত হয়ে ধন্য হই মোরা একসাথে!

রোগ জ্বরা ব্যাধি নির্মূল হোক সেই সাথে !!

 

হে দয়াময় চলার পথ সহজ করো

মোদের সমস্ত মনের প্রশান্তি দাও বাড়িয়ে

দুর্গম পথ দাও সরিয়ে!!

যত গোনাহ যত পাপ করেছি মোরা

ক্ষমা করো তুমি

হে মহান দয়াময় প্রতিপালক তুমি!!

 

জগতের যত হানাহানি! হিংসা বিদ্বেষ!

আর মানুষের মনের মধ্যে যত গ্লানি

সব দূর করে , মানুষের আত্মা শুদ্ধ করে দাও

হে প্রভু! অন্তর্যামী!!

 

দয়া কর, দয়া কর! এ পৃথিবীর সকল প্রাণীতে

তোমার দয়ায় সুস্থভাবে বেঁচে থাকি যেন আমরা সবাই এ পৃথিবীতে!!

 

এই আশিস তুমি কবুল করো দয়া করে

আজকের এই বছরের প্রথম দিনে!!

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT