1. admin@progotinews24.com : admin :
April 16, 2026, 9:00 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

নতুনতারা ২১০তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025,

নিজস্ব প্রতিবেদক:

 

” শীতের তীব্রতায় সাহিত্য রস ফুটে উঠুক ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা ২১০তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সাহিত্যের আলোকিত মুখ কবি গল্পকার সম্পাদক নাসির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কবি ও কণ্ঠশিল্পী শেখ এম জাহের ডাবলু ও কবি সরদার আবদুল আজিজ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, ইরানি পারভীন, এস এম মোস্তাকিম প্রমূখ।

 

নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান কবি ও রোটারিয়ান শাখাওয়াৎ হোসেন স্বপন এর বাইপাস সার্জারি সফল ভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া আদায় করে দোয়া পরিচালনা করেন মনিরুজ্জামান আকন।

 

আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৪ টা নতুনতারা ভবন খুলনায় ইংরেজি বর্ষ বিদায়, নতুনতারা গর্বিত আজীবন সদস্য বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন উদযাপন, সাপ্তাহিক নতুনতারা প্রকাশ ও নাসির আহমেদ সম্পাদিত খুলনার কবি – সাহিত্যিকদের জীবনালেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT