1. admin@progotinews24.com : admin :
April 20, 2026, 1:36 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

নতুনতারা ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, June 22, 2025,

নতুনতারা ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত

” মনুষ্য বিবেক জাগরিত হোক আর একবার ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুনতারা প্রতিষ্ঠাতার ৪৭তম জন্মদিনের বর্ণাঢ্য আয়োজন গত ২০ জুন ২০২৫, শুক্রবার, বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত, নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তন, খুলনায় অনুষ্ঠিত হয়। নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা’র পরিচালনায় কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) খুলনা, ফিতা কেটে উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মিনা আজিজুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা সৈয়দ আশরাফ আলী, শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, কেন্দ্রীয় আলোকিত উপদেষ্টা পঞ্চানন মল্লিক । স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, ধন্যবাদ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন।

এ বছর ৬ জনকে নতুনতারা বিশেষ সম্মাননা প্রদান করা হয় যথাক্রমে প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক ( কবি, গণজাগরন শিল্পী ও গবেষণা) , মিনা আজিজুর রহমান ( সমাজসেবা) , শেখ আকতার ( কবি ও কণ্ঠশিল্পী) , আজাদুল হক আজাদ ( কবিতার বই) , সেবাব্রত সিংহ ( কবি ও বাচিকশিল্পী) ও এম. জামিরুল ইসলাম জামিল ( পরিবেশবাদি ও সাংবাদিক)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা দিলরুবা লিপি, কেন্দ্রীয় কো চেয়ারম্যান আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক গাজী আব্দুল আলীম, মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস, অনিন্দ্য আনিস, শেখ মনিরুজ্জামান লাভলু, ইব্রাহিম মনির, সাবিনা ইয়াসমিন, মনিরুজ্জামান আকন, দেশ আহমেদ রাজু, অ্যাডঃ মেহেদী ইনছার, শ্রীগৌরদাস বিশ্বাস, নূপুর মিনা, সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, খুসাস প্রতিষ্ঠাতা স ম হাফিজুল ইসলাম, খুসাস সভাপতি অ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, খুলনা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাকিম, খুলনা উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, খুলনা কবি সাহিত্যিক ফোরাম আহবায়ক আইনুল্লা পারভেজ, নিরাপদ সড়ক চাই সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, আলোড়ন সাধারণ সম্পাদক এম এম নজরুল ইসলাম, আমাদের কথা সভাপতি বদিউল আলম চৌধুরী, খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, আজকের জনকথা ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু, খুলনা জেলা প্রতিনিধি মোঃ জামাল উদ্দীন মোড়ল, বাউল সংগঠনের সভাপতি মোঃ শামসুল হক, মোঃ আকরাম হোসেন মল্লিক, এস এম নাজমুল হাসান, ভোলা জেলা প্রতিনিধি খালেদ তারিক, নড়াইল জেলা প্রতিনিধি নিয়াজ আহম্মদ , বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রেজা, সোনিয়া হক, ইরানি সহ দেড় শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন । কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT