1. admin@progotinews24.com : admin :
April 16, 2026, 8:53 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

দৈনিক স্বদেশ বিচিত্রা অফিসে হামলা ও সম্পাদককে হত্যার হুমকি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, August 17, 2025,

রাজধানীর মতিঝিলে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভুমিদস্যু ইমতিয়াজ উদ্দীন হিরনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন, ফ্যাসিবাদের দোসর নান্নু এবং আরও অন্তত দুইজন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয়। তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে পত্রিকার বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। তিনি জানান, ঘটনার সময় মতিঝিল থানার কিছু পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, তবে হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন— মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), দারুস সালাম, ঢাকা, মোঃ ইমদাদুল হক (৫৬), মিরপুর, ঢাকা, খাঁন তারিকুল ইসলাম (৪৫), মিরপুর, ঢাকা, মোঃ আমির বক্স মন্ডল (৫৫), ওয়ারী, ঢাকা, মোস্তাক আহমেদ (৬৪), লৌহজং, মুন্সিগঞ্জ

তৌহিদুল ইসলাম কনক বলেন, “এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক, প্রকাশক ও স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মতিঝিল থানায় লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT