1. admin@progotinews24.com : admin :
April 20, 2026, 2:42 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাইকে মনোনীত করায় অভিনন্দন

Reporter Name
  • Update Time : Friday, June 6, 2025,

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ( বিএমজেএ) ৬৩ সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার ৪ জুন সকালে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামকে সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফকে সাধারন সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে সুনামগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি পদে জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, এনটিভি ইউরোপ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল হাইকে নির্বাচিত করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং তিনি বলেন সাংবাদিকরা হলেন দেশ গড়ার কারিগর।আমাদের সমাজের দুষ্কৃতরা অনিয়ম করলে তাৎক্ষণিক সাংবাদিকরাই তথ্য পৌঁছে দেয় সকলের কাছে। এই তথ্য পৌঁছে দিতে সাংবাদিকরা জীবনের সাথে সংগ্রাম করে তাই সাংবাদিকরা সমাজ গড়তে অনন্য ভূমিকা পালন করে। আমার প্রিয় সাংবাদিক যিনি সবসময় দেশের জন্য কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে আমাদের সুখ-দুঃখের কথা প্রকাশ করছেন তিনি হলেন আব্দুল হাই। তিনি সবসময় খুলনা আর্ট একাডেমির পাশে থেকে সহযোগিতা করছেন সাংস্কৃতিক অঙ্গনকে স্বচ্ছল রাখার।তাই এমন একজন নির্ভীক দায়িত্ববান সাংবাদিককে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের দায়িত্বে যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ কারণ তারা গুণী মানুষদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখছেন।
আমি একজন চিত্রশিল্পী হিসেবে সাংবাদিকদের স্যালুট জানাই কারণ তারা এই দেশকে সুন্দর রাখার জন্য সর্বদা নিজেদের নিয়োজিত রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT