1. admin@progotinews24.com : admin :
April 20, 2026, 2:45 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি, নির্বিঘ্নে যাচ্ছেন যাত্রীরা: স্বরাষ্ট্র উপদেষ্ট

Reporter Name
  • Update Time : Thursday, June 5, 2025,

রাজধানী প্রতিনিধি

 

এবার ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারেন সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারেন সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করবো, আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবেন। আজকে এখন পর্যন্ত ৩১টি ট্রেন ছেড়ে গেছে। ৪ থেকে ৫টি ট্রেন ৫/৬ মিনিট দেরি হয়েছে। বাকি ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে গেছে। আরও ৩৫টি ট্রেন যাবে। এগুলো আমার মনে হয় আল্লাহই দিলে লেট হবে না, টাইমলি যাবে।

 

ট্রেনের টিকিট কালোবাজারির এক প্রশ্নে তিনি বলেন, এবার ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি। তবে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট নিয়ে একটু সমস্যা হয়। স্ট্যান্ডিং টিকিট যেন ২৫ শতাংশের ওপরে না দেওয়া হয়।

 

তিনি আরও বলেন, ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী না ওঠে। এ জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কমলাপুর থেকে ছাদে যাত্রী না ওঠলেও বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী না ওঠার জন্য নির্দেশনা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT