1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:14 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলায় সাফল্য অর্জন করায় ফুলেল শুভেচ্ছা জানালেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025,

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য এক আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে। খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং–২০২৫ এর ১৬তম ব্যাচের মোট ৬ জন শিক্ষার্থী গত ১৮ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।২৯ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে ওই ব্যাচের শিক্ষার্থী মোহনা আক্তার বিভা মেধাতালিকায় ৫ম এবং লামিশা জারিন অধি ৫৭তম স্থান অর্জন করে খুলনা আর্ট একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখেন।ফল প্রকাশের দিন বিকাল ৫টায় উত্তীর্ণ শিক্ষার্থী লামিশা জারিন অধি মিষ্টি নিয়ে একাডেমিতে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।এ সময় শিক্ষার্থীর হাতে ফুল তুলে দিয়ে তিনি বলেন,“আজকের এই অর্জনের মাধ্যমে তোমরা শুধু খুলনা আর্ট একাডেমির নয়, বরং পুরো খুলনাবাসীর সম্মান বাড়িয়েছো। এই সাফল্য ধরে রাখতে হলে পরিশ্রম, ধারাবাহিক সাধনা এবং গুণীজনদের প্রতি সম্মান বজায় রাখতে হবে।”তিনি আরও বলেন,“শিল্পী হতে গেলে শুধু ছবি আঁকলেই হয় না তার সঙ্গে থাকতে হয় জ্ঞান, নিয়মিত অনুশীলন ও বিনয়। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়লে শিল্পসাধনার প্রকৃত চেতনা উপলব্ধি করা যায়। শিল্পচর্চায় কখনো অর্থ বা অহংকারের পেছনে ছোটা যাবে না, তাহলেই প্রকৃত সাফল্য আসবে। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীর কাছে তার সাফল্যের অনুভূতি জানতে চাইলে শিক্ষার্থী বলেন আজ আমার এই সাফল্যের পিছনে স্যারের অবদান সব থেকে বেশি। আমি সারা জীবন খুলনা আর্ট একাডেমির কাছে কৃতজ্ঞ থাকব।”নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“আমি নিজে শিল্পী হতে এসে শিল্পী হতে না পারলেও ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২২৩ জন শিক্ষার্থীকে চারুকলায় পড়ার সুযোগ করে দিতে পেরেছি এটিই আমার সবচেয়ে বড় সাফল্য। আজ তোমাদের এই অর্জন আমার স্বপ্নকে আরও বিস্তৃত করলো।”তিনি তাঁর শিল্পগুরু, পিতা-মাতা ও সমগ্র দেশবাসীর কাছে শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি চারুকলা ভর্তি কোচিংয়ের ১৬তম ব্যাচের থিওরি ক্লাসের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।যেসব শিক্ষার্থী এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,“কোনো হতাশা নয় সফল না হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি।”

 

 

শুভেচ্ছান্তে,

শিলা বিশ্বাস

সহকারী পরিচালক

খুলনা আর্ট একাডেমি

তারিখ: ২৯-১২-২০২৫

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT