1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 10:44 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

নির্বাচন পর্যালোচনা কমিটির সাথে গণসংহতির খুলনা ২ আসনের প্রার্থী সোহেলের মতবিনিময়

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025,

নিজস্ব প্রতিবেদক:

গণসংহতির নির্বাচন পর্যালোচনা কমিটির সাথে খুলনা ২ আসনের প্রার্থী সোহেলের মতবিনিময়।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, খুলনা জেলা আহবায়ক ও খুলনা – ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল গত ২৯ নভেম্বর বেলা ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও দলের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলূ, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু ও কেন্দ্রীয় সদস্য রুমন সিদ্দিক। কমিটির নেতৃবৃন্দ খুলনা ২ এর নির্বাচনী আসনের ভোটারদের ও নির্বাচনী প্রচার-প্রচারণার খোঁজ খবর নেন। মতবিনিময়কালে খুলনার জনগণের উন্নয়নে পরিকল্পিত ও বাস্তবসম্মত পরিকল্পনা এবং রূপরেখা নির্বাচন কমিটির কাছে উপস্থাপন করা হয়। উক্ত পরিকল্পনা ও রূপরেখায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির আশু উন্নতি, শহরের জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদের পুনরুদ্ধার, খুলনা সদর হাসপাতালের উন্নয়নে মাস্টার প্লান, তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে খুলনা স্টার্টআপ হাব প্রতিষ্ঠা ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল উন্নয়নে স্মার্ট ট্রান্সপোর্ট ব্যবস্থাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।

খুলনা ২ আসনের প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, নির্বাচন পর্যালোচনা কমিটির নেতৃবৃন্দ খুলনার উন্নয়নের পরিকল্পনা ও রূপরেখা দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ রাজনৈতিক পরিষদ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT