1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 10:45 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025,

নিজস্ব প্রতিবেদক:

 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্হ ক্যাডেট সিস্টেম এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বিত রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন এই মাদরাসা শুধু আরবি শিক্ষাই নয়, এখানে বাংলা, ইংরেজি,গনিত , বিজ্ঞানসহ সরকার নির্ধারিত পাঠ্যক্রম শতভাগ অনুসরণ করা হয়।অএ মাদরাসাটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান।এটি দান সদকা ব্যতিরেকে আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হচ্ছে। ক্যাডেট শৃঙ্খলা সমন্বিত মাদরাসাটি বর্তমানে একটি আধুনিক শিক্ষার মডেল হতে পারে। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের স্থান করে নেওয়ার মতো এখানকার শিক্ষার্থীরা নিজেকে উপযোগী করে তৈরি করতে পারবে।খুব অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের মনের মাঝে একটি জায়গা করে নিয়েছে। যা ইতোমধ্যেই অভিভাবকদের মধ্যে অনুসরণ করার মতো একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। যা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করতে পারবে। এই মাদরাসাটি দ্বীনি ও আধুনিক শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই কোরআনের আলোকে জীবন গড়তে অএ প্রতিষ্ঠানের কোনো তুলনা নেই।

 

গত ২১ নভেম্বর ২৫” শুক্রবার বিকেল ৪ টায় নগরীর সোনাডাঙ্গা এম এ বারি সড়কের পশ্চিম পাশে আলীর ক্লাব মোড় দারুস সালাম মহল্লায় আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বিত রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং মাদরাসার প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা এ এফ এম নাজমুস সউদ,অধ্যক্ষ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা খুলনা। সম্মানিত অতিথি ছিলেন আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, সাবেক ডিজিএম সোনালী ব্যাংক পিএলসি খুলনা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল গাফ্ফার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হজরত মাওলানা মোঃ শহিদুল ইসলাম । বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান যুব সমাজের আইকন হজরত মাওলানা হাফেজ ক্বারী শোয়াইব হুসাইন বিপ্লবী যশোর।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা গাজী আব্দুর রাজ্জাক,দারুস সালাম মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস এবং মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৮ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল, তরুণ সমাজসেবক সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন, অ্যাডভোকেট মোস্তফা বিলাল, দৈনিক খুলনার সময়ের খবরের সম্পাদক সরদার বাদশা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন অএ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান খান, হাফেজ মোঃ জাকির হোসেন, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মোঃ ইব্রাহিম, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা মেহেদী হাসান, জেনারেল শিক্ষক মোঃ তাওহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল ইমরান, মোঃ সাইমুম ইসলাম, আব্দুল মজিদ, মোঃ নাজিমুল ইসলাম, মোঃ ফেরদাউস, হাফেজ মোঃ আব্দুর রশীদ, হাফেজ মারজান, মাওলানা মোঃ মাহামুদ হাসান, মাসুমা আক্তার, জেসমিন আরা, উম্মে সালমা, নুসরাত আক্তার, সুরাইয়া আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১০ জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT