1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:33 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

খুলনায় নতুনতারা’র ‘২০০ শ তম’ সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, October 27, 2025,

খুলনা অফিস:

 

“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত নতুনতারা’র সোমবারের সাপ্তাহিক ‘২০০শ তম’ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৭ টায় নতুনতারা ভবন খুলনায়। কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সাংবাদিক সাইফুর মিনা। 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, ঢাকা থেকে আগত ‘আলো মিডিয়া গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সরদার আব্দুল আজিজ, রুপসা সাহিত্য সংগঠন এর সভাপতি বদিউল আলম চৌধুরী প্রমুখ। 

 

৩১ অক্টোবর নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয় এবং উদযাপন কমিটি’র আহবায়ক শাখাওয়াৎ হোসেন স্বপন এর আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ আবু আসলাম বাবু।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT