1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:14 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ শব্দের মায়াজাল

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025,

কলমেঃ সাইদা আক্তার কল্পনা

 

 

স্মৃতির জ্বলন্ত দাগ বয়ে বেড়ানো অন্যরকম 

কষ্টের —

বেঁচে থাকা শুধুই নামাত্ত মাত্র , ভেতরটা ছিল 

শূন্য পাত্র।

একটা সময় ছিল কষ্টগুলো শব্দ হয়ে 

বের হতো না 

চুপিসারে থেকে যেত অন্তরের গহীন কোনে

ক্ষতবিক্ষত অনুচ্চারিত যন্ত্রণা হয়ে।।

ভেতরের ক্লান্তি আর যন্ত্রণার দাবানলে লড়াই করে কেটে যেত নিঃশব্দ নিঃসঙ্গ ঘন কালো রাত্রির প্রহর।

কজন খবর রাখত তার?

যার ভিতরটা একেবারে হাহাকার শূন্যতায় পরিপূর্ণ ছিল বন্দী বাক্স অবস্থায়।।

বিধ্বস্ত মানসিকতায় পরিণত ছিল -অসুস্থতায়- 

কজন খবর নিয়েছে তার

এভাবেই কি বাঁচা যায়? 

তাই সুস্থ থাকার গভীর প্রয়াসে

যন্ত্রণাগুলো যদি শব্দের মালায় বের হয়ে 

ক্রমশ যন্ত্রণাগুলোকে  প্রলেপ দিতে থাকে 

নিঃসঙ্গ নিঃশব্দ অসহায় যন্ত্রণা গুলো 

যদি ক্রমশ ক্রমশ ধাবমান হয় শব্দের মায়াবী  মায়াজালে?

তাই শব্দরা চলে এসো  আস্থায়, সুস্থতায় শব্দ চাষির বেঁচে থাকার এক দারুন অভিনব শব্দজালে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT