1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:33 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ ভালোবাসি তোমায় হে ফিলিস্তিন

Reporter Name
  • Update Time : Sunday, September 21, 2025,

কলমেঃ ইসমাঈল শহীদ হোসাইনী

 

হে ফিলিস্তিন! আমি তোমাকে ভালোবাসি,

ভালোবাসি প্রানের চেয়েও বেশি।

তোমার কষ্টে, তোমার দুঃখে

 ব্যথিত হৃদয়ে আমি সাজি।

 

আমি দেখেছি ক্ষুধার তীব্র যন্ত্রণায়

কাঁতরিয়েছে অসংখ্য মুখ,

ইহুদিদের নৃশংসতায়

হারিয়েছে নারী আপন সুখ।

 

আমি শুনেছি শিশুদের আর্তনাদ,

নিষ্পাপ কণ্ঠের হাহাকার,

এক ফোঁটা পানির তরে

শিশুরা করেছে জীবন ছারখার।

 

নিষ্পাপ দেহ, নিষ্পাপ মন,

হাসি ভরা ছোট্ট জীবন।

তবু কেন রক্তে রাঙা,

শেষ হতে হলো অকাল প্রাঙ্গণ?

 

নারীরা তো মায়ের জাতি,

সহজ-সরল তাদের মন,

তবু কেন সহ্য করতে হলো

নির্যাতন, নিপীড়ন, রক্ত ঝরন?

 

হে ফিলিস্তিন!

তোমার আকাশে ধোঁয়া-অন্ধকার,

তবু আমি দেখি আশার আলো

বিজয় নিশ্চিত তোমাদের 

সাহসী হৃদয়ে এগিয়ে চলো ।

 

তোমার সন্তানরা আজও লড়ছে,

তোমার মাটিতে রক্ত ঝরছে,

কিন্তু ইতিহাস সাক্ষী

অত্যাচারী টেকে না, চিরকাল 

আজ হাসছে তারা কাঁদবে আগামীকাল 

 

হে ফিলিস্তিন! আমি তোমাকে ভালোবাসি,

তুমি ধ্বংসস্তূপ পেরিয়ে উঠবেই দাঁড়িয়ে,

তোমার রক্ত হবে শহীদদের সাক্ষ্য,

তোমার প্রতিটি শিশুর হাসি

হবে জয়ের বার্তা বহনকারী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT