1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:33 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ মাগো মিথ্যা স্বাধীন তুমি

Reporter Name
  • Update Time : Saturday, June 14, 2025,

দেশ আহমেদ রাজু

হায়রে আমার সোনার বাংলা,
মা জননী-মাতৃভূমি।
স্বাধীন,স্বাধীন,স্বাধীন বলে,
আটচল্লিশ,বায়ান্ন,একাত্তর পেরিয়ে,
চব্বিশে এসে আজও কাঁদো তুমি।
রক্ত,রক্ত,রক্ত শকুনি,
কেন এতো রক্ত পিপাসু তুমি?
কখনো বৃটিশ হায়েনা,
কখনো হানাদার,
কখনো রাজাকার,কখনো বা স্বৈরাচার।
আর কত অবিচার,টিয়ার সেল,
সাউন্ড গ্রেনেড,চলবে গুলি নির্বিচার।
বাঙালি জাতি-
বোবা,অন্ধ,ল্যাংড়া,লুলা বলে,
গিলেছে সম্পদ শকুনের দলে,
গিলছে এখনো শিয়াল,কুকুরের পালে।
শিয়াল, কুকুরেরা অমরত্ব পাবে বলে,
স্বদেশের টাকা করছে পাচার,
গড়ছে সম্পদ বিদেশি আস্তাবলে।
অনাহারে,অর্ধাহারে-
মরছে,মরুক বাঙালি জাতি।
খেয়ে,খেয়ে হচ্ছে হাতি,
পন্ডিত শিয়ালের নাতি-পুতি।
কতকাল মাগো আর জন্মভূমি,
উঁচিয়ে পতাকা-বলবো মিথ্যা,
মাগো,ও-মা,স্বাধীন তুমি!

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT