1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

জলকামানের মুখে অসহায় দীর্ঘশ্বাস

Reporter Name
  • Update Time : Thursday, June 5, 2025,

খান আখতার হোসেন

কখনো কি বুকে জেগেছে কোন আন্দোলন কখনো কি ভেবেছো অসহায় যন্ত্রণার কথা কখনো কি হৃদয় মাঝে সৃষ্টি হয়েছে বৈষম্য
কখনো কি অনিয়মের বিরুদ্ধে জেগেছো
কখনো কি সমাজ দূর্নীতির দর্পণ দেখেছো
কখনো কি গেছো শিক্ষাঙ্গনে অশান্ত ঢেউয়ে

আমি দেখেছি- পয়ষট্টির পাক-ভারত যুদ্ধ
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৬ দফা আন্দোলন
আটষট্টির গণ অভ্যুত্থানে আসাদের মৃত্যু
‘৭০ র নির্বাচনে পাকিস্তানের অসহযোগিতা
‘৭১এ কালুরঘাট বেতারে স্বাধীনতা ঘোষণা
মুক্তিযুদ্ধে মেজর জিয়ার অসামান্য কৃতিত্ব
৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে মহান বিজয় অর্জন।

আমি দেখেছি- পচাত্তরের কালো অধ্যায়
একাশির রক্তাক্ত নহরে ভেসে যাওয়া দেশ
‘৯০ র স্বৈরশাসক হটাতে মিলন-নূরের মৃত্যু
‘৯৬ র ভোটারদের গর্জে ওঠা বাংলাদেশ
ওয়ান ইলেভেনে ফখরুদ্দিনের কড়া শাসন
‘১৮ র নির্বাচনে ব্যালটে দেখি রাতের সিল
‘২৪ এ ভোটারবিহীন ভোটকেন্দ্রের চিত্র।

আমি দেখেছি- ‘২৪এ জেগে ওঠা নতুন দেশ
বুকে সবার বৈষম্যের জ্বালা, অনিয়ম জ্বালা
অত্যাচারের জ্বালা, স্বৈরশাসকের জ্বালা,
সংস্করণের জন্য জীবনের অতৃপ্তির জ্বালা।
আবু সাঈদের বুকের ভেতর বুলেটের দৃশ্য
মুগ্ধদের আত্মত্যাগের নতুন বাংলাদেশ।

কিন্তু দেখিনি- ১৯৫২ ‘র ভাষা আন্দোলন
রফিক সালাম বরকতদের রক্তের পাঞ্জাবি।
তবে আদর্শে উজ্জীবীত হয়ে দাঁড়িয়েছি
জাল কামানের সামনে বুক টান করে গেছি
কাঁদুনে গ্যাসে চোখের জলে ভিজি বারবার
ছাত্রজীবনে খেয়েছি পুলিশের লাঠিচার্জ

তবু-
কোনো আন্দোলন থেকে পীছু হটে আসিনি
জলকামানের মুখে অসহায় এক দীর্ঘশ্বাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT