1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 10:48 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

শিল্প সম্পদ রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ চায় খুলনা নাগরিক সমাজ

Reporter Name
  • Update Time : Thursday, June 5, 2025,

নিজস্ব প্রতিবেদক:

নিউজপ্রিন্ট মিলসহ খুলনার শিল্প কল-কারখানার কোটি কোটি টাকার সম্পদ, মহামূল্যবান যন্ত্রপাতি পাচার, লুটপাট দুর্নীতির প্রতিবাদে এবং বন্ধ শিল্প-কলকারখানা চালুর দাবিতে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ জুন) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আ ফ ম মহসীন, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন- বিগত সরকার খুলনাসহ সারা দেশের রাষ্ট্রায়ত্ত কলকারখানা রাতারাতি একনায়কতান্ত্রিক সিদ্ধান্তে বন্ধ করে দেয়। নাগরিক সমাজ এবং শ্রমিকদের পক্ষ থেকে প্রতিবাদ-আন্দোলন-সংগ্রাম রাষ্ট্রীয় পেটুয়া বাহিনী দ্বারা দমন করা হয়। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, ভয়-ভীতি প্রদর্শন করে একদিকে যেমন আন্দোলন দমন করা হয় অন্যদিকে শঠতার আশ্রয় নিয়ে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের কথা বলে বিভিন্ন প্রকার তালবাহানা করে অদ্যাবধি শ্রমিকদের সম্পূর্ণ পাওনা পরিশোধ করে নাই। তারও পূর্বে এশিয়ার বৃহত্তম নিউজ প্রিন্ট মিল খুলনা নিউজ প্রিন্ট মিলস আধুনিকায়ন বা লাভজনক করার কোন উদ্যোগ গ্রহণ না করেই একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষায় তৎকালীন সরকার বন্ধ করে দেয়। আরও দুঃখজনক বন্ধ শিল্পগুলোর যন্ত্রাংশ, সম্পদ বিভিন্নভাবে লুটপাট, পাচারে মরিয়া হয়ে উঠেছে বিশেষ কতকগুলো চক্র। নিউজ প্রিন্ট মিলের ন্যূনতম ৫০০ কোটি টাকার যন্ত্রাংশ ভাঙারি দেখিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মাত্র ৬৮ কোটি ৭৩ লক্ষ টাকার টেন্ডারের মাধ্যমে নিলাম দেওয়া হয়।

 

দুর্নীতিপরায়ণ এই টেন্ডার বাতিলের আহ্বান জানিয়ে বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত জনগণের সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন জাতীয় সম্পদ রক্ষায় এবং কর্মসংস্থান সৃষ্টিতে বন্ধ কলকারখানা চালুর ব্যাপারে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে বিশ্বাস করি। এ ব্যাপারে লুটেরাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে সরকার সফল হবে বলে আমরা বিশ্বাস করি।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর অ্যাডঃ মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কৃষি-শিল্প-পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, নাগরিক ঐক্য খুলনা মহানগরের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ রূহুল আমিন হাওলাদার, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, দিঘলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, খুলনা উন্নয়ন ফোরাম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, অ্যাডঃ মেহেদী হাসান, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্মেলন মোঃ রহমত আলী, সম্প্রীতি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাঈদা পারভীনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT