1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:28 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

রিয়াদুল জান্নাহ হিফ্য মাদ্রাসার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা শৃঙ্খলা ও সংশ্লিষ্টদের আন্তরিকতায় মাদ্রাসাটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025,

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ হিফয মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০.০০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমে দ্বীন মুফাস্সিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতী মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান উপদেষ্টা বিশিষ্ট নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, পরিবেশবিদ, নাগরিক নেতা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাস্সিরে কুরআন, দারুল আমান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হুসাইন। সম্মানীত অতিথি ছিলেন সোনালী ব্যাংক এর সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর খুলনা ব্যুরো এডিটর ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, হাফেজ আয়াতুল্লাহ সুলতান খান, হাফেজ মোঃ জাকির হোসেন, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানের দুই পর্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হিফ্য বিভাগের শিক্ষার্থী মোঃ সাইমুন রহমান ও জোহরা খাতুন ইলমা। ইসলামী সংগীত পরিবেশন করেন হিফ্য বিভাগের শিক্ষার্থী তাবাসসুম আক্তার তুবা। মাদ্রাসা সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ রেজওয়ান খান তাসিন।

এসময় প্লে থেকে অস্টম শ্রেণি পর্যন্ত বালক-বালিকা শাখার পৃথক প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা মূলত কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ভিত্তি। একদিকে ধর্মীয়-নৈতিক শিক্ষা, আরবি, হিফ্য, সাধারণ শিক্ষা একজন শিক্ষার্থীকে ইহলৌকিক সফলতা ও পরলৌকিক শান্তির পথ প্রদর্শণ করে থাকে। যার সমন্বয় ঘটেছে এ মাদ্রাসাটিতে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক, প্রধান উপদেষ্ঠা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে শিক্ষকমন্ডলীর একাডেমিক যোগ্যতা, প্রশিক্ষণ, দক্ষতা এবং আন্তরিকতায় মাদ্রাসাটি যুগোপযোগী ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। শিক্ষার্থীদের আদব শিক্ষা, অভিভাবকদের মনসতাত্ত্বিক অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে একটি আদর্শ পরিবেশে পাঠদান শিক্ষার্থীদের জন্য অনেকটাই আনন্দদায়ক অন্যদিকে কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT