1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী স্যারের জন্মদিনে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025,

নিজস্ব প্রতিবেদক 

 

১৯৪৩ সালের ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেওয়া এই গুণী শিল্পী বাংলাদেশের চারুকলার ইতিহাসে এক অমলিন নাম। তাঁর চিত্রকলার রঙ, রেখা, বিন্যাস এবং ব্যঙ্গাত্মক কার্টুন সবকিছুতেই তিনি সমাজবোধ, মানবিকতা ও সৃজনশীলতার অনন্য সংমিশ্রণ সৃষ্টি করেছেন। প্রান্তিক মানুষের জীবন, শহর ও গ্রামের বৈপরীত্য, এবং সমাজের অসম বাস্তবতাকে তিনি শিল্পের সূক্ষ্ম ভাষায় তুলে ধরেছেন। টোকাই চরিত্র তাঁর সামাজিক সচেতনতার একটি শক্তিশালী ও মানবিক প্রতীক।

২০১৫ সালের একুশে এপ্রিল তিনি খুলনা আর্ট একাডেমিতে আগমন করে আমাদের সকলকে যে সম্মানিত করেছিলেন, তা আজও আমাদের জন্য এক ঐতিহাসিক এবং অনুপ্রেরণাময় স্মৃতি। সেই দিন তাঁর উপস্থিতি, মূল্যবান বক্তব্য এবং শিল্প-দর্শন আমাদের শিক্ষা ও শিল্পচর্চাকে নতুন দিগন্তে পৌঁছে দেয়। সেই থেকেই খুলনা আর্ট একাডেমি একুশে এপ্রিলকে বিশেষ দিন হিসেবে পালন করে আসছে, গভীর শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায়। স্যারের আশীর্বাদ নিয়েই চারুকলা ভর্তি কোচিং পরিচালনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং স্যারকে শিল্পগুরু হিসেবে মানেন। শিল্পজীবনে, দৃষ্টিভঙ্গিতে এবং শিক্ষা-চর্চায় রফিকুন নবীর প্রভাব তাঁর কাছে এক অবিচ্ছেদ্য অনুপ্রেরণা। এই জন্মদিনে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তাঁর প্রতি রইল কৃতজ্ঞতা, সশ্রদ্ধ শুভেচ্ছা এবং তাঁর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘ সৃজনময় জীবনের আন্তরিক কামনা।

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT