1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 4:08 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2026,

প্রেস বিজ্ঞপ্তিঃ

 

ভূমিকম্প এবং অনাকাঙ্খিত দূর্ঘটনার ক্ষয়ক্ষতি এড়াতে খুলনার ঝঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এর নিকট আজ সোমবার দুপুর ২.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান বিশ্বে চলমান ভূমিকম্প সমস্যার কারণে বাংলাদেশও ঝুঁকিতে। খুুলনা মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ অতিব জরুরী। বিশেষ করে খুলনায় সংঘটিত সর্বশেষ ভূমিকম্পে ৫ নং ধর্মসভা ক্রস রোডস্থ নিউ ওমর মেডিকেল হল নামের প্রতিষ্ঠানের ছাদ ধসে পড়েছে। এরই পাশে অবস্থিত প্রধান কার্যালয় খুলনার সচেতন নাগরিক সমাজের। ভবনটি অর্পিত সম্পত্তির উপর অবস্থিত। ঝুঁকিপূর্ণ এ ভবনটির লীজ গ্রহিতা উপরন্ত ঝুঁকিপূর্ণ এ ভবনের উপরে ৩য় তলা নির্মাণ করেছেন, যা বেআইনী। ব্যস্ততম সড়কের পাশেই ভবনটি জীবননাশের জন্য হুমকী স্বরূপ। যে কোন সময় সামান্য ভূমিকম্প হলেও ঝরে পড়তে পারে অজস্র তাজা প্রাণ। স্মারকলিপিতে বিষয়টি তদন্তপূর্বক আশু সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ করা হয়।

 

এসময়ে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, শাহ মোঃ ওহিদুজ্জামান জাহাঙ্গীর, হেকিম মতিয়ারা বেগমসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT