1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:02 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

পাইকগাছায় মৌচাক সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত জৈষ্ঠ্যের ফলাহার ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, March 2, 2024,
গড়তে জীবন সুন্দর পথে চলবো মোরা সাহিত্য রথে ” শ্লোগানে মৌচাক সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত ও নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা পাইকগাছা শাখার সহযোগিতায় গতকাল শুক্রবার, সকাল ১১ টা, পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তন, পাইকগাছা, খুলনায় জৈষ্ঠ্যের ফলাহার ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, আলোকিত অতিথি ছিলেন নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক গাজী আব্দুল আলীম।
প্রধান অতিথি সাইফুর মিনা তার বক্তব্যে বলেন বাংলা ও বাঙালির জাতীয় ঐতিহ্য জৈষ্ঠ্যের ফল আমাদের ইতিহাসের একটি অংশ। বাংলা সাহিত্যে ফল একাকার হয়ে আছে। জৈষ্ঠ্যের ফল বাঙালির মধুরসের সমাহার। বাংলার প্রতিটি ঘরে ঘরে জৈষ্ঠ্যের ফলাহার এর চেতনা পৌঁছে দিতে হবে। মৌচাক ফলাহার সম্মাননা ২০২৫ প্রদান করা হয় প্রধান অতিথি সাইফুর মিনা’কে।
মৌচাক প্রতিষ্ঠাতা ও নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় আলোকিত উপদেষ্টা পঞ্চানন মল্লিক এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে যথাক্রমে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাক, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক মোঃ আলাউদ্দিন রাজা, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক  । পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌচাক এর সভাপতি মাষ্টার মোঃ খলিলুর রহমান। প্রায় শতাধিক কবি সাহিত্যিক ও সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT