1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:31 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ও জগন্নাথপুর সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

Reporter Name
  • Update Time : Sunday, August 24, 2025,

নিজস্ব প্রতিবেদক:

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও মাসিক জগন্নাথপুর সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে পৌরপয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু এবং সঞ্চালনায় ছিলেন বার্তা সম্পাদক প্রভাষক জাহিদ হাসান।

 

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও আইনজীবী ড. মোঃ বদরুল আলম সোহাগ। তিনি তার বক্তব্যে বলেন—

 

> “আজকের এ আয়োজন আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত। জগন্নাথপুরের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আতিথেয়তা ও সৌহার্দ্যে আমি অভিভূত। সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে জগন্নাথপুর এক সম্ভাবনার ভান্ডার।”

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক মাওলানা সুহেল আহমদ ও সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির।

 

শেষে অতিথিগণ জগন্নাথপুর সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন করেন এবং শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পাঁচ গুণীজনকে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

 

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন—কবি ও শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, কবি সাহিত্যিক আবুল কালাম তালুকদার, কবি ও সাংবাদিক আকিক শাহরিয়ার, সাংবাদিক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাহার ও কবি ও সাংবাদিক প্রভাষক জাহিদ হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT