1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:06 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

খুলনা নদী বাঁচাও খাল বাঁচাও আন্দোলনের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025,

খুলনা অফিস:

 

খুলনা অঞ্চলের নদী ও খাল দখল দূষণ, আইনগত জটিলতা এবং প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে খুলনা নদী বাঁচাও, খাল বাঁচাও আন্দোলন-এর উদ্যোগে বটিয়াঘাটার জলমা চক্রাখালী এলাকায় একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা ২১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট আইনজীবী, পরিবেশবিদ ও মানবাধিকার কর্মী জনাব মোঃ মোস্তফা বিলাল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও আইনজীবী শ্রী প্রসেনজিৎ দত্ত। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, কবি ও সমাজকর্মী জনাব নাজমুল তারেক তুষার।বক্তারা তাদের আলোচনায় উল্লেখ করেন অনেক নদীর নাব্য সংকট, বর্ষায় জলাবদ্ধতা ও বন্যা, পরিবেশ দূষণ, জলবায়ুর নেতিবাচক প্রভাব, বিষ প্রয়োগে মৎস্য ও অন্যান্য প্রাণীর ক্ষতি, জল ও খাদ্য নিরাপত্তার হুমকি এসব সমস্যা সমাধানে আইনের যথাযথ তদারকি ও প্রয়োগ জরুরি। পাশাপাশি উপকূলবাসীর জীবনযাত্রায় ক্ষতিকর প্রভাব মোকাবিলা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং বিজ্ঞানভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।এছাড়া ময়ূর, শৈলমারী, কপোতাক্ষসহ অসংখ্য নদী–খালের মৃতপ্রায় অবস্থা নিরসনে সরকারিভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা আলোচনায় উঠে আসে।নদী–খাল দখলমুক্ত করতে আইনি কাঠামো আরও শক্তিশালী করা, তথ্য–উপাত্ত সংগ্রহ, মাঠপর্যায়ের তদন্ত কার্যক্রম এবং ভবিষ্যৎ আইনগত লড়াইয়ের কৌশল নিয়েও সভায় বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় বিচারিক প্রক্রিয়াকে আরও সক্রিয় ও গতিশীল করার আহ্বান জানান বক্তারা।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক জনাব ইয়ারুল ইসলাম সবুজ,নির্বাহী সদস্য জনাব মশিউর রহমান টুকু,নির্বাহী সদস্য জনাব আশরাফুল ইসলাম,নির্বাহী সদস্য মোঃ মুরাদ হোসেন,নির্বাহী সদস্য মোঃ আমানত,এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT