খুলনা অফিস:
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ হাদিস পার্ক খুলনায় আলোচনা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনা কবি সাহিত্যিক সংগঠনের সমন্বয়ে গঠিত খুলনা কবি সাহিত্যিক ফোরামের পরিবেশনায় বিজয়ের পংক্তিমালা- ২০২৫ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিজয়ের কবিতা আবৃত্তি করেন খুলনা সাহিত্য পরিষদের কবি আজাদুল হক আজাদ, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর পক্ষে কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, কবি সংসদ বাংলাদেশের কবি এজিরানা, সাহিত্য সংসদের আবৃত্তিকার সাবিত্রী গাইন নিলিমা, স্বপ্ন সারথীর আবৃত্তিকার সোনিয়া হক, জলটুপটুপ এর কবি কামরুল হাসান মৃধা,কলম একাডেমী লন্ডন এর কবি বাসব নন্দী, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর কবি মোঃ জিনারুল ইসলাম, গাঙচিল এর কবি শাহজাহান মুরাদ, লেখিকা সংঘের ফেরদৌসী রুনা , সাহিত্য মজলিস এর শেখ গোলাম রসূল খোকন , এছাড়া উপস্থিত ছিলেন কবি মনিরুজ্জামান মোড়ল, মেঠো কবি মফিদুল ইসলাম, নতুনতারা'র প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি সাইফুর মিনা, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব
কবি এস এম নাজমুল হাসান, কবি নাসির আহমেদ, কবি সবিতা জামান, কবি ডা.মাহাবুব আলম, কবি শাহজাহান মুরাদ প্রমূখ।
খুলনা কবি সাহিত্যিক ফোরামের আহবায়ক কবি এস এম আইয়ুব আলীর সভাপতিত্বে, সদস্য সচিব বিপ্লবী কবি আজাদুল হক আজাদের সঞ্চালনায় এবং গুরুতর আহত কবি শরিফ ওসমান বিন হাদীর সুস্থতা কামনায় ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের সভাপতি কবি সৈয়দ আলী হাকিম।