1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:35 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ শোক সংবাদ

Reporter Name
  • Update Time : Friday, June 13, 2025,

নিয়াজ আহম্মদ ★

ভেসে এলো কানে,
মাইকে বলে যাওয়া,শোক সংবাদ।
হাতে ছিলো কাজ যাহা,
মূহুর্তে থেমে গেলো, হলো বরবাদ।

এইতো গতকাল ছিলাম একসাথে,
আড্ডাও জমেছিল বেশ।
নিঃস্বাস বন্ধ,থেমে গেলো ছন্দ,
হয়ে গেলো সবকিছু শেষ।

তুমি আমি সকলে আছি এই ধরণীতে,
আছে দেখো কতো সুর ছন্দ।
জানি ধরা ছেড়ে যাবো,ভুলে যাই সেকথা,
অকারণে করি শুধু দ্বন্দ্ব।

মিথ্যা বড়াইয়ে, তপ্ত কড়াইয়ে,
মোরা নিজেদের দিচ্ছি তুলে।
নিঃশ্বাসে নেই তো একটুও বিশ্বাস,
এ সত্য যাচ্ছি ভুলে।

জন্মভূমির সাথে করছি বেঈমানী,
ভিনদেশে গড়ছি পাহাড়।
মরনটা সেথা হলে,ঘৃণায় দেশবাসী,
বন্ধ করে দিবে দ্বার।

ক্ষনিকের জন্য এখনো নিতে পারো,
স্বজনের মমতার স্বাদ।
যখন-তখন হয়তো মোদের নাম ধরে,
বাতাসে ভেসে যাবে,শোক সংবাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT