1. admin@progotinews24.com : admin :
April 19, 2026, 5:01 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ দায়ীর দেনা

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,

কলমেঃ সাজেদা আক্তার মিতা

 

বিচিত্র মন,বিচিত্র জীবন!

খতিয়ে দেখা বড় প্রয়োজন।

বলছেন অনেকেই ওহ্ দারুন এক কন্যা,

লিখে ভাসাচ্ছে সব,করে ফেলছে বন্যা! 

আমি কিন্তু নই কোন অনন্যা। 

 

আমার ক্ষুদ্র কিছু কথা

কারো ভাবনার জগতে দেয় যদি একটু ‘দোলা ‘

তাতেই আমি শুকুরানা।

ভাব তত্ত্বের ভাবখানা যখন আসে অন্তরাতে!

হাত-পা গুটিয়ে বসে থাকা; নিজেকে অপরাধী লাগে। 

 

মানুষ কূলে জন্ম হয়েছে মনুষ্যত্ব যদিই না থাকে!

পশুর সঙ্গে বসবাস করলে কিবা যায় আসে?

ক্ষুদ্র-ক্ষুদ্র লেখা কারো জীবনে দেয় যদি স্বস্তির দেখা,

এই অধমের ঘুঁচবে কিছু অন্তরের ব্যথা। 

 

আমার লেখা পড়ে ভাবছেন অনেকেই এ কেমন লেখা ?

গদ্য,পদ্য উচ্চ,শব্দ নেই ইহাতে!

আমিও মানি, সে যোগ্যতা নাই আমাতে। 

 

কবি,সাহিত্যিকদের মতো  

লেখার মান মর্যাদার ধারে কাছেও নেই।

নিজের লেখা পড়িয়া,নিজেই হাসিয়া লুটাই!

মনের কিছু ক্ষুধা থাকে, না বললে পেরেশান হয়ে যাই। 

 

কানাও চোখে দেখেনা, স্বপ্নের আলোতে কাটায় জীবন।

গুজায়ও হাঁটতে পারেনা, স্বপ্ন দেখাটা কি বারণ?

বিচিত্র মন,বিচিত্র জীবন! খতিয়ে দেখা বড় প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT