1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:53 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ কোরবানির শিক্ষা

Reporter Name
  • Update Time : Friday, June 6, 2025,

সাঈদা পারভীন

ভোগেতো নয়্ ত্যাগেই সুখ
কোরবানির শিক্ষা,
সব মানুষকে নিতে হবে
এই কথার দীক্ষা।
ত্যাগ ছাড়া যে মহান কিছু
হয়নি কভু আগে,
কোরবানির ঐ ইতিহাস
সবার প্রাণে জাগে।
জাতির পিতা ইবরাহিম
হলো ত্যাগের শান
খোদার তরে স্বীয় পুত্র
দিল যে কোরবান।
দেখল জাহান চেয়ে চেয়ে
রবের কারিশমা,
ইসমাইল নয় দুম্বা
জবাই, একি উপমা!
স্রষ্টারই কারুকার্য
বোঝা ভীষণ দায়,
তাঁর দেখানো পথে কেবল
মুক্তিরও উপায়।
রাজনীতি ও সমাজনীতি
সব নীতিতে যায়,
কোরবানির ত্যাগের শিক্ষা
বৈষম্য তাড়ায়।
তাই তো বলি সবাই মিলে
সবুজ দেশ গড়ি,
কোরবানির ঐ শিক্ষা নিয়ে
ঈদানন্দ করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT