1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 11:30 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

কবিতাঃ উজ্জ্বীবিত জাতি চাই 

Reporter Name
  • Update Time : Thursday, June 5, 2025,

কলমেঃ মোঃ আশরাফুল আলম

 

পঁচন ধরেছে মন-মগজে

পঁচন ধরেছে চিন্তায়,

পঁচন ধরেছে মুখের কথায়

বলি যার যা মন চায়। 

 

পঁচন ধরেছে চোখের চাওয়ায়

খারাপ দেখি সব সময়,

পঁচন ধরেছে ভাবনার মাঝে

ভুল কে সঠিক মনে হয়।

 

পঁচন ধরেছে কলিজাতে

ভালবাসা নাই সেথায়,

লোভের আগুনে সব পুড়েছে

পঁচন ধরেছে মমতায়।

 

পঁচন ধরেছে সম্পর্কতে

প্রয়োজন ছাড়া খোঁজ নাই, 

স্বজন-পড়শী যে যার মতো

পঁচন ধরেছে আত্মীয়তায়। 

 

পঁচন ধরেছে নৈতিকতায়

আদর্শেরও সেই দশা, 

শুঁড়ীর স্বাক্ষী মাতাল এখন

সৎ লোকেরা কোণঠাসা। 

 

সমাজ, সংসার, রাষ্ট্র বলো

পঁচন ধরেছে সবখানে, 

অযোগ্যরা মাঠ কাঁপাচ্ছে

জ্ঞানী লুকায় ঘরের কোণে। 

 

চিন্তা-চেতনার জং ছাড়িয়ে 

উজ্জ্বীবিত জাতি চাই, 

পঁচন সারাবে সকল ক্ষেত্রে

এমন ওষুধ কোথায় পাই?

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT