প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৫, ১১:৫৬ এ.এম
কবিতাঃ আশাবাদী

মোঃ রহমত আলী
আমি প্রতিযোগী হতে চাই না,
আমি সহযোগী হতে চাই।
আমি হতাশার প্রহরে নাই,
আমি আশাবাদী তাই।
আমি দিবালোকে জোনাক খুঁজি,
আমি চাঁদ-তারা দেখে স্বপ্ন বুনি,
আমি শত নিরাশার মাঝেও,
আশার এক একটি প্রদীপ জ্বালি।
আমি শান্ত জীবনের অশান্ত সময়ের
জোয়ার ভাটায় ডুবে বাঁচি।
আমি মৌমাছি আর পিঁপড়ের
সংগ্রাম দেখে-দেখে ভাবি।
আমি কাদার ভেতর লুকায়িত
পাথর তুলে যতনে রাখি।
আমি মানবতার খোঁজে
মানবিক চোখগুলো খুঁজে ফিরি।
আমি উপকার করে যেতে চাই,
আমি বিনিময়ের আশায় নাই,
আমি কিছু প্রশ্নের উত্তর নাহি পাই,
শুধু জানি এই আছি এই নাই।
আমি শান্ত শান্তি চাই,
আমি হানাহানিতে মোটেও নাই,
আমি ভালোবাসি সৃষ্টিকূল,
আমি বিশ্বাস করি ভালোবাসা মূল।
Copyright © 2026 notuntara.com. All rights reserved.