1. admin@progotinews24.com : admin :
April 15, 2026, 9:24 pm
শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  নবীর উপর দোয়া নতুনতারা ২১৭ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গণপূর্ত পরিদর্শন বাংলোতে বেঁচে থাকতে অদৃশ্য, মরলে অমূল্য অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত নতুনতারা ২১৫ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার

“আরগন ফার্মাসিউটিক্যালস (আয়ু)-র সেমিনারে ম্যাজিশিয়ান এন সায়মনের জাদুতে মুগ্ধ দর্শক”

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025,

নিজস্ব প্রতিবেদক;:

 

খুলনার বি এম এ ভবন মিলনায়তন (শহীদ মিলন চত্বর), সাত রাস্তার মোড়ে অনুষ্ঠিত হলো আরগন ফার্মাসিউটিক্যালস (আয়ু) কোম্পানির সেমিনার। “ইনসুলিনকে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সেমিনারে ডাক্তার, ফার্মাসিস্ট, হাকিম, ইউনানী ও হোমিও চিকিৎসকসহ হলভর্তি দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।সেমিনারে জানানো হয় কোম্পানি ১১২টি আয়ুর্বেদিক পণ্য উৎপাদনের অনুমতি থাকলেও বর্তমানে ৫৬টি পণ্য বাজারজাত করছে। এদের মধ্যে ডায়াবেটিস রোগীদের জন্য ডায়কেয়ার, এ্যাজমা রোগীদের জন্য এ্যাজমাকেয়ার সর্দি-কাশির জন্য আরগোপেক সিরাপ, ছাড়া অন্যান্য ঔষধ গুলোও দেশে ব্যাপক সুনাম অর্জন করেছে।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. জহিরুল ইসলাম, ম্যানেজার, মেডিকেল ডিপার্টমেন্ট, আরগন ফার্মাসিউটিক্যালস (আয়ু)

মো. সফিকুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার, আরগন ফার্মাসিউটিক্যালস (আয়ূ)। সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে বেলা ২:০০টায় শেষ হওয়া এ সেমিনারের শেষে আয়োজিত হয় বিনোদন পর্ব। সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর জাদু পরিবেশন করেন ব্রাইট স্টার ম্যাজিশিয়ান এন সায়মন, যা দর্শকদের মধ্যে আনন্দের ঝড় তোলে।জাদু পরিবেশনার সময় এন সায়মন বলেন, “জাদু কোন হাতের চালাকি নয়; প্রতিটি জাদুর পেছনে বিজ্ঞানের ব্যবহার রয়েছে। আজকের জাদু আগামী দিনের বিজ্ঞান। জাদুকে ভালোবাসলে মানুষের বুদ্ধিমত্তা আরও শক্তিশালী হয়।”জাদুকরের উপস্থাপনায় মুগ্ধ হলভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেন পুরো ম্যাজিক শো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT